বিএফইউজে ডিইউজে নেতাদের বিবৃতি

ঈদ উপলক্ষে চলতি মাসের বেতনসহ বোনাস ও ৫ দিনের ছুটি ঘোণার দাবি

Printed Edition

আসন্ন ঈদুল ফিতর উপলে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সংবাদপত্রে ০৫ দিন ছুটির ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

গতকাল সোমবার বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি আসন্ন। অনেক প্রতিষ্ঠান এখনো সাংবাদিকদের বেতন ভাতা পরিশোধ করেনি। অনেকে নিয়ম-কানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে আসলেও ঈদ উপলে প্রচলিত আইন অনুযায়ী সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সব সুযোগ-সুবিধা ভোগ করে আসছে।

বিএফইউজে ও ডিইউজে অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানাচ্ছে।

অন্যথায় পরবর্তীতে সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির েেত্র ইউনিয়ন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে।

এ দিকে ঈদুল ফিতর উপলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইতোমধ্যে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সংবাদপত্রে ছুটির বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি।

বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ সংবাদপত্রে গত বছরের মতো ন্যূনতম পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানান। বিজ্ঞপ্তি।