শেরপুর প্রতিনিধি
শেরপুরে তুলা ফসলের আবাদ বৃদ্ধি এবং চাষিদের তুলা চাষে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক তুলাচাষিদের মধ্যে দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের বীজ, সার, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেলে জেলা শ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল।
ময়মনসিংহ অঞ্চলের তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. খালেদা ইয়াছমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- তুলা উন্নয়ন কর্মকর্তা ইসরাইল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, কবি রফিক মজিদ, তুলাচাষি।
অনুষ্ঠানে জানানো হয়, জেলায় এক বিঘা করে জমির মালিক মোট ৩০০ চাষির প্রত্যেককে ৮ হাজার টাকা মূল্যের বীজ, সার, কীটনাশসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।



