বিশ্ব ফ্যাটি লিভার দিবস উদযাপনে মিনার্ভা হসপিটাল

Printed Edition
বিশ্ব ফ্যাটি লিভার দিবস উদযাপনে মিনার্ভা হসপিটাল
বিশ্ব ফ্যাটি লিভার দিবস উদযাপনে মিনার্ভা হসপিটাল

‘সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার’ এই স্লোগানকে ধারণ করে রাজধানীর কাকরাইল মোড়ে মিনার্ভা হসপিাটাল লি: গতকাল বিশ্ব ফ্যাটি লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে। প্রতি বছর এই দিবসটিকে ঘিরে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে হসপিটালটি। দুপুরে ফ্যাটি লিভার দিবস-২০২৬-এর র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালট্যান্ট সহকারী অধ্যাপক ডা: এম সাঈদুল হক। র‌্যালিটি হসপিটালের সামনে (কাকরাইল মোড়) থেকে সেগুনবাগিচা মোড় প্রদক্ষিণ করে পুনরায় হসপিটালের সামনে এসে শেষ হয়। এ সময় ফ্যাটি লিভার দিবসের বিভিন্ন জনসচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে হসপিটালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণকে র‌্যালিতে অংশ নিতে দেখা যায়। র‌্যালি শেষে হসপিটালের কনফারেন্স রুমে ‘সুস্থ লিভার সুন্দর জীবন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘ইন্টারেক্টিভ ডিসকাসন’ সেশন পরিচালনা করেন, লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডা: এম সাঈদুল হক। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য কনসালট্যান্টদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা: এ কে এম আমিনুল হক (ডায়বেটিক ও এন্ডোক্রাইনোলজি), ডা: এস এম শিহাব উদ্দিন (নিউরোলজি), ডা: একরামুল হক জুয়েল (সার্জারি), ডা: তন্বী সাহা (শিশু রোগ), ডা: ফারহানুল জান্নাত (গাইনি এন্ড অবস), ডা: মাসুদুর রহমান (গ্যাস্ট্রো-এন্ট্রোলোজি)। বিজ্ঞপ্তি।