ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম

Printed Edition

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসির আয়োজনে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনী কাঁচাবাজারে বাংলা কিউআর সম্পর্কিত একটি জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার এ কার্যক্রমের অংশ হিসেবে কাঁচাবাজার এলাকায় ফিতা কেটে ও বেলুন উড্ডয়নের মধ্যদিয়ে আইএফআইসি ব্যাংক বাংলা কিউআর বুথ উদ্বোধন করা হয়। এরপর বাজার প্রদক্ষিণ করে একটি রথ্যালি অনুষ্ঠিত হয় এবং লাইভ কিউআর পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের সহজ, দ্রুত ও নিরাপদ ব্যবহার সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদ। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম-পরিচালক মোহাম্মদ মঈন উদ্দীন এবং এজিবি কলোনী কাঁচাবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারি মো: জাহাঙ্গীর হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তি।