জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়ার শেরপুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি আবদুল আলীমের বাবা আলহাজ আবদুল মান্নান শেখ ওরফে শাহ মো: ময়েজ উদ্দিন চিশতি (৯৯) সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর মুন্সিপাড়ার নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করে পৃথক পৃথক বিবৃতি দেয়া হয়েছে। বগুড়া অফিস।



