চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩ নাম্বার পুল এলাকায় কাটা পড়েন তিনি। পম্পী বড়–য়া রাউজান উপজেলার গজারিয়া এলাকার ভাগ্যধন (ননায়) বড়ুয়ার মেয়ে। তার স্বামী স্ববীন বড়ুয়া বুলবুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের সাথে থাকা ভ্যানেটি ব্যাগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনী রোগ বিভাগের ছাড়পত্র ছিল। সেখানে তার নাম পম্পী বড়ুয়া। এতে তার গ্রামের বাড়ি রাউজান উল্লেখ রয়েছে। এই ছাড়পত্র গেল ২০ জানুয়ারিতে ইস্যু করা হয়েছিল।