গাকৃবিতে ‘উইন্টার ২০২৫’ ব্যাচের পথচলা শুরু

Printed Edition

গাজীপুরে উচ্চতর কৃষি গবেষণার প্রাণকেন্দ্র গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়-এ (গাকৃবি) ‘উইন্টার ২০২৫’ টার্মের এমএস ও পিএইচডি প্রোগ্রামে নবভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও প্রাণবন্ত অরিয়েন্টেশন অনুষ্ঠান। দেশ-বিদেশের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ২৪৯ জন এমএস এবং পাঁচজন পিএইচডি শিক্ষার্থীসহ মোট ২৫৪ জন গবেষক তাদের নতুন অ্যাকাডেমিক যাত্রা শুরু করেন। উল্লেখযোগ্যভাবে, নাইজেরিয়া থেকে আগত একজন পিএইচডি শিক্ষার্থীও এ ব্যাচে যুক্ত হয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পৃক্ততার দিকটি আরো উজ্জ্বল করেছে। রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। গাজীপুর মহানগর প্রতিনিধি।