ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪১

Printed Edition

এএফপি

ফিলিপাইনে তীব্র গরমের মধ্যে খোলা মাঠে টাঙানো তাঁবুতে মঙ্গলবার রোগীদের চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা। খোলা মাঠে টাঙানো তাঁবুতে এক তরুণী মায়ের সন্তান প্রসবেও সহায়তা করা হয়। এদিকে ভয়াবহ ভূমিকম্পে ভবন ধসে পড়া ও সুনামি সতর্কতা জারির ঘটনায় মৃতের সংখ্যা ৪১ জনে পৌঁছেছে।

জাতীয় ও স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং আহত হয়েছে ৪৫০ জনের বেশি। তবে বর্তমানে নিখোঁজ বলে মনে করা হচ্ছে চারজনকে। ফিলিপাইনের শহর জেনারেল সান্তোস (সিটি অফ জেনারেল সান্তোস ) এ খবর জানিয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত সারাঙ্গানি প্রদেশের কিছু এলাকায় এখনো কেবল হেলিকপ্টারে পৌঁছানো সম্ভব হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ভূমিকম্প-পরবর্তী কম্পনের আশঙ্কায় উদ্ধার তৎপরতাও ধীরগতিতে চলছে।