ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ভালুকার সাবেক সভাপতি, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর গ্রামের চৌধুরী পরিবারের সন্তান আলী আজগর চৌধুরী মোহন মিয়া (৮২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত মঙ্গলবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর ভালুকা সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।



