বিশেষ সংবাদদাতা
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রক্রিয়া আরো সহজ করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতারের সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনগুলো যাতে দ্রুত ও সহজে নিষ্পত্তি করা যায়, সেজন্য আবেদনের সাথে জমা দেয়া বিভিন্ন প্রমাণক বা কাগজপত্র সঠিকভাবে নিরীক্ষা করতে এই কমিটি কাজ করবে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) ও সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট)। কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে সহকারী পরিচালককে (সংশোধন ও প্রতিস্থাপন)।



