আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিনিস্টেরিয়াল স্টাফদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত ‘ট্রেনিং প্রোগ্রাম ফর মিনিস্টেরিয়াল স্টাফ-২০২৬’-এ পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে মিনিস্টেরিয়াল স্টাফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা, সততা, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে তারা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে পারেন।
তিনি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব, আন্তরিকতা ও ইতিবাচক মনোভাব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সেবার মান উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব:)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রামের জয়েন্ট সেক্রেটারি ও সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি কর্মক্ষেত্রে দক্ষতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতি রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব:) ‘আইআইইউসির দৈনন্দিন কার্যক্রমে মিনিস্টেরিয়াল স্টাফদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি।



