নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : জাহান্দার আলী এমপি

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

‘নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার যদি গণমাধ্যমকর্মীরা ধারণ করতে পারেন, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। গতকাল সোমবার সকালে এশিয়া পোস্টের মাদারীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মাদারীপুর প্রেসক্লাবে আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহান্দার আলী মিয়া বলেন, ‘এই গণমাধ্যমের স্লোগান হচ্ছে ‘নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম। আপনারা যদি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল থাকেন, তাহলে সমাজ ও রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হবে। আমি বিশ্বাস করি, এশিয়া পোস্ট প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের কথা জাতির সামনে তুলে ধরবে।’

এশিয়া পোস্টের মাদারীপুর জেলা প্রতিনিধি রাকিব হাসানের সভপতিত্বে ও সাংবাদিক সাগর হোসেন তামিমের সঞ্চালনা বিশেষ অতিথি ছিলেন, মাদারীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা মোহসীন রহমান, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল ও আতিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কেটে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করা।