শহীদ কুরবান ও ফারুক স্মরণে সভা ও দোয়া মাহফিল

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ কুরবান শেখ ও ফারুক হোসেনের স্মরণে দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। ২০২০ সালের ২০ জুলাই সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের নির্মম গুলিতে তারা দু’জন নিহত হন।

দিবসটি স্মরণে গত সোমবার দিনভর কুরআন খতম, বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং দুপুরে রাজ্জাক কাঁচাবাজারে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই যোদ্ধা, প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিহত মুরগির দোকানদার কুরবান আলী ছিলেন একজন সহজ-সরল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত না থাকা সত্ত্বেও পুলিশ তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। অন্য দিকে শহীদ ফারুক হোসেন ছিলেন দোকানের অল্প বেতনের কর্মচারী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার এখন চরম আর্থিক সঙ্কটে দিন কাটাচ্ছে। বক্তারা অবিলম্বে এসব নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি জানান।