নিজস্ব প্রতিবেদক
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মি. জেমস স্টুয়ার্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের সাথে সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার সকালে দলটির আমিরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দলটির আমির বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কোন্নয়নে বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএমের ভূমিকা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বচ্ছতার ভিত্তিতে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো সম্প্রসারণ, চলমান সহযোগিতা অব্যাহত রাখার আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। একইসাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক সংলাপের ভিত্তিতে বিশ্বের সব দেশের সাথে ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন- দলের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, দলটির আমিরের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান এবং মার্কিন দূতাবাসে কর্মরত কামরুল হাসান



