রয়টার্স
১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সব ধরনের ক্ষতিকর অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে শিশুরা যাতে কিছু নিরাপদ যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে পারে সেই সুযোগ রাখা হবে।
প্রধানমন্ত্রী স্টারমার এই নিষেধাজ্ঞা সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে সন্তান হারানো বাবা-মাদের সাথে কথা বলে এবং গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার নেয়া একই ধরনের পদক্ষেপের কার্যকারিতা পর্যালোচনা করে স্টারমার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানিয়েছে যে তরুণ প্রজন্ম ও শিশুদের সুরক্ষায় বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং তাদের প্রধানদের বিরুদ্ধে যেকোনো কঠোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী মোটেও পিছপা হবেন না।
তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে যে এই সপ্তাহেই হয়তো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হচ্ছে না।



