এখন বিকাশের মাধ্যমে আইডিএলসিতে এফডিআর খোলা যায়

Printed Edition

গ্রাহকদের সঞ্চয় করাকে আরো সহজ করতে দেশের অন্যতম শীর্ষ দুই আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশ যৌথভাবে চালু করেছে ডিজিটাল এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) সেবা। এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহকরা কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়া ঘরে বসে আইডিএলসিতে ফিক্সড ডিপোজিট চালু করতে পারবেন। বর্তমানে ছয় মাস ও ১২ মাস মেয়াদে ১০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত এফডিআর খোলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

সম্প্রতি আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে যৌথভাবে নতুন এই সেবা চালুর ঘোষণা দেন আইডিএলসি ফাইন্যান্সের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এম জামাল উদ্দিন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

গ্রাহকরা নির্ধারিত সময় অন্তর তাদের বিকাশ অ্যাকাউন্টেই আইডিএলসিরএফডিআরের মুনাফার টাকা পেয়ে যাবেন। বিকাশ অ্যাপ থেকে তারা ডিজিটাল রসিদও ডাউনলোড ও সংরক্ষণ করতে পারবেন। অ্যাপের মাধ্যমে এফডিআর সেবাটি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের (অটো-রিনিউয়াল) সুবিধাও পাওয়া যাবে।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, “আর্থিক প্রতিষ্ঠানের সাথে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে সঞ্চয় সেবাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বিকাশ।

প্রসঙ্গত এরই মধ্যে গত প্রায় পাঁচ বছর ধরে গ্রাহকরা বিকাশ অ্যাপে আইডিএলসি ফাইন্যান্সের সাপ্তাহিক ও মাসিক ডিপিএস সেবা গ্রহণ করছেন। সেই ধারাবাহিকতায় এবারে গ্রাহকদের জন্য এফডিআরের মাধ্যমে এককালীন, নিরাপদ সঞ্চয়ের সুযোগও তৈরি হলো। বিজ্ঞপ্তি।