সিসিকের ৫ ওয়ার্ডে ১ হাজার গাছের চারা বিতরণ

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেটকে আরো সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পাঁচটি ওয়ার্ডে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতিসঙ্ঘের গণতন্ত্র তহবিলের (ইউএনডিইএফ) সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবির উদ্যোগে পরিচালিত ‘ইয়াং পিপল বিল্ডিং আরবান রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সিসিক শহরে বছরজুড়ে ৫০ হাজার গাছ রোপণ করার পরিকল্পনা নিয়েছে।

গতকাল দুপুরে নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রকল্প সমন্বয়ক আবু বকর শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং এফআইভিডিবির কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী। এ সময় সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ডের সচিবসহ এফআইভিডিবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরণ, জলবায়ু সহনশীল নগর গঠন এবং তরুণদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ল্েযই এ উদ্যোগ নেয়া হয়েছে।