গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষক কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এই সভার আয়োজন করে।
ইউএনও জাকির মুন্সি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সভার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। আমন্ত্রিত অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আসাদুল্লাহ আহমেদ এবং ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, এনজিও প্রতিনিধি সামিউর রহমান এবং কৃষক সাকিমুদ্দিন ও আইরিন খাতুন প্রমুখ। সভায় বক্তারা আধুনিক ও পুষ্টিসমৃদ্ধ টেকসই কৃষি ব্যবস্থা গঠনে পার্টনার প্রকল্পের গুরুত্ব এবং এর সফল বাস্তবায়নে কৃষকদের করণীয় তুলে ধরেন।



