পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

পাঠ-২: তিতুমীর

Printed Edition
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

পিয়ারা আক্তার

সাবেক শিক্ষক, ফকিরাপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা-১০০০

সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘পাঠ-২: তিতুমীর’ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখ।

আগে বাড়ো, চাবকে, দুর্গ, প্রশিক্ষণ, বাঁশের কেল্লা, বান, লড়াই, শায়েস্তা, সেনাবহর

উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ

আগে বাড়ো সামনে এগিয়ে যাও।

চাবকে চাবুক মেরে।

দুর্গ শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা।

প্রশিক্ষণ হাতে-কলমে শিক্ষা।

বাঁশের কেল্লা বাঁশ দিয়ে তৈরি দুর্গ।

বান বন্যা।

লড়াই যুদ্ধ।

শায়েস্তা দমন, শাস্তি, সাজা।

সেনাবহর সেনাদল।

প্রশ্ন: শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো।

ক. শিশুটির কঠিন... করল।

খ. তিতুমীর... বিরুদ্ধে কথা বলতেন।

গ. তিতুমীর বাঁশের কেল্লায়..... প্রশিক্ষণ দিতে লাগলেন।

ঘ. দেশের... জন্য কিছু করা দরকার।

ঙ. লর্ড বেন্টিংক বিশাল... পাঠালেন।

উত্তর: ক. শিশুটির কঠিন অসুখ করল।

খ. তিতুমীর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন।

গ. তিতুমীর বাঁশের কেল্লায় তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন।

ঘ. দেশের মানুষের জন্য কিছু করা দরকার।

ঙ. লর্ড বেন্টিংক বিশাল সেনাবহর পাঠালেন।