জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি

Printed Edition

৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি জুডো দল। গত ৭-৮ নভেম্বর বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে রাজধানী ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিকেএসপি-সহ মোট ১৪টি জুডো দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজিবি জুডো দলের ১৬ জন খেলোয়াড় আটটি ওজন শ্রেণীতে অংশগ্রহণ করে চারটি স্বর্ণপদক, তিনটি রৌপ্যপদক ও চারটি তাম্রপদক অর্জন করে। বিজিবি জুডো দলের খেলোয়াড়দের এই অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে, বাংলাদেশ সেনাবাহিনী জুডো দল দু’টি স্বর্ণ, দু’টি রৌপ্য ও চারটি তাম্রপদক অর্জন করে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. মো: মোখলেছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) মেজর এম জাহিদ হাসান মারুফ এবং বিজিবি জুডোদলের দলের কোচ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।