অগ্রণী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Printed Edition

অগ্রণী ব্যাংক পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। সভায় প্রধান অতিথি ও সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এ সময় পরিচালনা পর্ষদের পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুজাফফর আহম্মদ, মো: সাঈদ কুতুব এবং ফয়েজ আহমেদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো: সিরাজুল ইসলাম (নির্বাহী পরিচালক), উপব্যবস্থাপনা পরিচালকরা, মহাব্যবস্থাপকরা ও নিরীক্ষা ফার্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক তার বক্তব্যে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করেন। আগামীতে ব্যাংকটি সব আর্থিক সূচকে অধিক প্রবৃদ্ধি অর্জন করে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হিসেবে শীর্ষে অবস্থান করে নিতে পারবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি ব্যাংকের সব ব্যবসায়িক ও আর্থিক সূচকে অগ্রগতি ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।