ক্রীড়া ডেস্ক
জাতীয় দলের কোচ কার্লো অ্যানচেলোত্তি আসন্ন বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক দলে নেইমারকে অন্তর্ভুক্ত করেছেন। এই খবরের পর ব্রাজিলিয়ান সিরি ‘আ’ লিগে সবশেষ অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে এক মাস আগে জয় পেয়েছিল সান্তোস। পরের ম্যাচে ফ্লুমিনেন্সের বিপক্ষে হার। এরপর টানা দুই ম্যাচে ড্র নেইমার জুনিয়রের দলের। তিন ম্যাচ পর অবশেষে জয়ে ফিরেছে সান্তোস। ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগে রেড বুল ব্রাগান্টিনোকে ২-০ গোলে হারিয়েছে নেইমারের দল। গোলের দেখা পেয়েছেন নেইমার। উরবানো কালদেরা মাঠে এই জয়ে পয়েন্ট দুই ধাপ উপরে এসে ১৪তম স্থানে আছে দলটি।
সব মিলে এ দিন ৮২ মিনিটে মাঠে ছিলেন নেইমার, যেখানে গোল করার পাশাপাশি নিজের কিছু ঝলকও দেখান। সান্তোসের জার্সিতে সর্বশেষ দুই ম্যাচেই গোল পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর আগে কোপা সুদামেরিকানায় রেসোলেটা এফসির বিপক্ষে গোল করেন তিনি।



