নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

Printed Edition

নোয়াখালী অফিস

নোয়াখালী-২ আসনের সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ভোরের বাজারে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের (কাপ পিরিচ) নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর। এ ঘটনায় তিনজন আহত হন। গতকাল রোববার বেলা ১২টার দিকে উপজেলার ভোরের বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোরের বাজারে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের নির্বাচনী কার্যালয়ে একটি সভা চলছিল। ওই সময় সড়ক দিয়ে ধানের শীষ প্রতীকের প্রচারণাকারী ৮-১০ জন লোক কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি রাজনৈতিক স্লোগান শুরু হয়। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে সহিংসতায় রূপ নেয়। এ পর্যায়ে ধানের শীষ প্রতীকের কর্মী সমর্থকরা কাপ-পিরিচের সমর্থকদের দিকে ধাওয়া করে। একই সাথে বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে তারা। এতে কাজী মফিজের তিন কর্মী আহত হন।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি মো: কবির হোসেন বলেন, নির্বাচন অফিসে ভাঙচুর হয়নি। তবে স্বতন্ত্র প্রার্থীর বৈঠকে বিএনপির কিছু লোক ধানের শীষ প্রতীকের স্লোগান দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।