বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। রোববার ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ের সময় উভয়ের মধ্যে উচ্চ শিক্ষা ও গবেষণার মান আরো বৃদ্ধি, ইন্টারন্যাশনাল কোলাবোরেশনসহ চুয়েটের সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।



