সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হাসপাতাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এপিক হেলথ কেয়ার লিমিটেড চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বিপুলসংখ্যক আধুনিক ডাস্টবিন বিতরণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন হাসপাতাল মানেই একটি নিরাপদ হাসপাতাল। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষায় এপিক হেলথ কেয়ারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। তিনি জানান, হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করা রোগী, স্বজন এবং স্বাস্থ্যকর্মী, সবার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে ডাস্টবিন বিতরণের এই উদ্যোগ হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনাকে আরো কার্যকর করতে সহায়তা করবে।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পেডিয়াট্রিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা: বেলায়েত হোসেন ঢালী, নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা: নুরুল করিম, ডা: ইয়াসিন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা: মোহাম্মদ সামিয়ুল করিম, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান, ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, ডিরেক্টর অপারেশনস ডা: আব্দুর রাজ্জাক, ডিজিএম সৌমেন পালিত, ডিজিএম সুমন রঞ্জন ভৌমিক এবং ডিজিএম আমিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। বিজ্ঞপ্তি।



