বাংলাদেশে কনকা, গ্রি এবং হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও গৃহস্থালি সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্টকে চতুর্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এক্সিলের্ন্স’ এবং এক্সিলেন্স ইন কনজিউমার ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং স্বীকৃতি দেয়া হয়েছে। এ ছাড়া গ্রুপের ডিএমডি ও সিইও মো: নুরুল আফছার অসাধারণ নেতৃত্ব, কৌশলগত দূরদৃষ্টি, ব্যবসায়িক উৎকর্ষ এবং কমনওয়েলথ অঞ্চলে অসামান্য অবদান রাখায় কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়াডর্; এবং কমনওয়েলথ করপোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন। সম্প্রতি লন্ডনের মিলেনিয়াম গ্লুসেস্টার হোটেল লন্ডন কেনসিংটনের কনজারভেটরি রুমে এই পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে কমনওয়েলথ জুড়ে থাকা ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, কূটনীতিক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা মিলিত হন। কেনিয়া ও লেসোথোর হাইকমিশনার এবং লন্ডনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা মো: নুরুল আফছারের হাতে এই ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন। বিজ্ঞপ্তি।



