কুয়েটে প্রাইম ব্যাংকের ‘প্রাইম একাডেমিয়া’ সেমিনার

Printed Edition

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং কুয়েট বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনরশিপ ক্লাবের (কেইবিসি) সহযোগিতায় কুয়েট ক্যাম্পাসে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করেছে। ব্যাংকটির বিশেষ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি ও ক্যারিয়ার প্রস্তুতির লক্ষ্যে এই সেশনটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভিসি প্রফেসর ড. মো: মাকসুদ হেলালি। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান।

সেমিনারে বক্তারা শিল্প ও শিক্ষাখাতের (ইন্ডাস্ট্রি-একাডেমিয়া) মধ্যকার ব্যবধান দূর করার ওপর গুরুত্বারোপ করেন। প্রাইমএকাডেমিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা সমসাময়িক ব্যাংকিং কার্যক্রম, করপোরেট দৃষ্টিভঙ্গি, আর্থিক অন্তর্ভুক্তি এবং পেশাগত নেতৃত্বের বিকাশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা লাভের সুযোগ পান। বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাজীবী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় দক্ষতা এবং আর্থিক খাতের উদীয়মান সুযোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুয়েটের স্টুডেন্টস’ ওয়েলফেয়ার ডিরেক্টরেটের পরিচালক প্রফেসর ড. বি এম ইকরামুল হক, কেইবিসির মডারেটর প্রফেসর ড. মো: হেলাল আন নাহিয়ান, প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত রিজিওনাল হেড (সাউথ) মোস্তাফা মাহমুদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তরুণ প্রজন্মকে দক্ষ ও আত্মবিশ্বাসী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং টেকসই জাতীয় উন্নয়নে অবদান রাখতে প্রাইম ব্যাংক এই শিক্ষা ও জ্ঞান বিনিময় কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তি।