আইসিটি বিভাগে নতুন সচিবের যোগদান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

কাজী আনোয়ার হোসেন গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পরই নতুন সচিব বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।