চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের বিডিএস ২২তম ব্যাচের ওরিয়েন্টেশন

Printed Edition

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের (সিআইডিসি) বিডিএস ২২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মুহাম্মদ আকরাম পারভেজের চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথ্রে ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথ্ ইসি কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা: এ কে এম ফজলুল হক, ইসি কমিিটর সেক্রেটারি (ভারপ্রাপ্ত) অধ্যাপক নুরুন্নবী। এতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশন উপ কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মুসলিম উদ্দিন সবুজ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সিআইডসির উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মো: আলী হোসাইন, সিআইডিসিএইচের পরিচালক অধ্যাপক ডা: শাহিকুল জাব্বার।

ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা: জোয়াইরিয়া রেজওয়ানা ও ডেন্টাল এনাটমি বিভাগের সহকারী অধ্যাপক ও ডা: ফয়সাল আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে দুইজন ও অভিভাবকদের পক্ষ থেকে তিনজন বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: হাবিব খান এক্সট্রা কারিকুলার ডিভিশনের প্রধান ও অর্থডন্টিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা: নোমান ফারুকের সিআইডসিএইচের উপ-পরিচালক ডা: সরওয়ার কামাল, উপ-পরিচালক মোহাম্মদ ইসমাইল, মো: আজাদ চৌধুরী, ইঞ্জি. অহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক হোসাইন রশিদ। বিজ্ঞপ্তি।