ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক : প্রতিমন্ত্রী শামা

Printed Edition
নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন শামা ওবায়েদ : নয়া দিগন্ত
নগরকান্দায় আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন শামা ওবায়েদ : নয়া দিগন্ত

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, প্রতীকবিহীন এই নির্বাচনে প্রার্থীরা দলীয় পরিচয়ের বদলে নিজস্ব জনপ্রিয়তা, সততা, যোগ্যতা ও জনগণের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। গত শনিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সালথা ও নগরকান্দা এলাকায় সঙ্ঘাত নিরসনে কাজ চলছে উল্লেখ করে তিনি যেকোনো উসকানিমূলক প্রচারণা ও গুজব থেকে সতর্ক থাকার এবং আইন নিজের হাতে না তুলে নেয়ার আহ্বান জানান।

নগরকান্দা ইউএনও রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।