চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের ২ নম্বর গেটসংলগ্ন শপিং কমপ্লেক্সে গতকাল সকালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুই স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসনে বলেন, চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে মার্কেটের অভ্যন্তরে জমে থাকা ধোঁয়ার কারণে ভেতরে কেউ আছে কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার ফাইটাররা ধোঁয়ার মধ্যে মার্কেটের অভ্যন্তরে কাজ করছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হতে সময় লাগবে।



