এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্য : নিমগাছ

Printed Edition
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

মো: জাকীর হোসেন

সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : নিমগাছ’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

১৩। বনফুল গল্পের বৈশিষ্ট্য হলো-

ক) ক্ষুদ্র আঙ্গিকে রচিত

খ) বৃহৎ আঙ্গিকে রচিত

গ) পরাবাস্তব বিষয়ে রচিত

ঘ) গাম্ভীর্যের আধিক্যে রচিত

১৪। ‘সে ও আমি’ বনফুলের কোন ধরনের রচনা?

ক) গল্প

খ) উপন্যাস

গ) প্রবন্ধ

ঘ) নাটক

১৫। ‘শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ’- বাক্যটির সমার্থক নিচের কোনটি?

ক) তেলা মাথায় তেল দেয়া

খ) জাল যার জলাশয় তার

গ) বাঁধি দিলো শক্ত করি প্রীতির বন্ধন

ঘ) সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে

১৬। নিমের কচিপাতায় শরীরের কী উপকার হয়?

ক) সৌন্দর্য বৃদ্ধি পায়

খ) যেকোনো রোগ থেকে মুক্তি লাভ হয়

গ) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

ঘ) ক্ষুধামন্দা কমায়

১৭। নিমের পাতা বেগুনের সাথে মিশিয়ে কী করে?

ক) গায়ে মাখে

খ) খাবার হিসেবে ব্যবহার করে

গ) রোগীর পথ্য বানায়

ঘ) ওষুধ বানায়

১৮। নিমগাছের কচি ডালগুলো ভেঙে চিবানো হয় কেন?

ক) যকৃৎ ভালো রাখার জন্য

খ) দাঁত ভালো রাখার জন্য

গ) অস্থিরতা দূর করার জন্য

ঘ) চুলকানি দূর করার জন্য

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

‘নসিমন দীর্ঘ দিন যাবৎ একটি বাড়িতে কাজ করে। আজ সে বয়সের ভারে অক্ষম হয়ে পড়েছে। তাই সে বিদায় নিতে চায়। কিন্তু বাড়ির কর্তার কাছে বিদায় নিতে গিয়ে সে কেঁদে ফেলে।’

১৯। উদ্দীপকের সাথে কোন রচনার সাদৃশ্য রয়েছে?

ক) নিমগাছ

খ) অভাগীর স্বর্গ

গ) মানুষ মুহাম্মদ (সা:)

ঘ) দেনাপাওনা

উত্তর : ১৩. খ, ১৪. ক, ১৫.গ, ১৬. গ, ১৭. খ, ১৮. খ, ১৯.ক।