এফ এ আলমগীর চুয়াডাঙ্গা থেকে
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মৃণাল কান্তি ঘোষের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ােভ প্রকাশ করে তার অপসারণ এবং নিরপে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় সচেতন মহল।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মৃণাল কান্তি ঘোষ দায়িত্ব নেয়ার পর থেকে অফিসের সেবার মান নিয়ে অসন্তোষ বাড়ছে। নতুন বিদ্যুৎ সংযোগ, বিল-সংক্রান্ত জটিলতা নিরসনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে গ্রাহকদের দীর্ঘ সময় অপো ও নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে।
সরেজমিন বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, বিদ্যুৎ বিভ্রাট বা অন্য কোনো সমস্যা হলে অভিযোগ নম্বর কিংবা এজিএমের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অনেক সময় ফোন রিসিভ করা হয় না। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে এজিএম মৃণাল কান্তি ঘোষের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) স্বদেশ কুমার ঘোষ বলেন, গ্রাহকের ফোন রিসিভ করা এজিএমের দায়িত্বের মধ্যে পড়ে। সেবার মান উন্নয়নে ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ চালুসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করাই আমাদের ল্য।
এদিকে ভুক্তভোগীদের দাবি, অভিযোগগুলো নিরপেভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক। একইসাথে গ্রাহকসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদপে গ্রহণেরও আহ্বান জানান তারা।



