ঢাকা-৬ আসনে ড. আব্দুল মান্নানের সমর্থনে ‘যুব পদযাত্রা’

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে স্থানীয় যুবসমাজের অংশগ্রহণে এক বিশাল ‘যুব পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রাজধানীর দয়াগঞ্জ এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে ঢাকা-৬ সংসদীয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুরিটোলা স্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ড. আব্দুল মান্নান বলেন, যুবসমাজের এই জোয়ার প্রমাণ করে তারা পরিবর্তন এবং উন্নয়ন চায়। ঢাকা-৬ আসনের প্রতিটি মানুষের সেবক হিসেবে আমি কাজ করতে চাই। আজকের এই পদযাত্রা আমাদের বিজয়ের পথকে আরো সুগম করল।

এ সময় মহানগরীর অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও সর্বস্তরের জনশক্তি ও স্থানীয় যুবকদের অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।