নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থান জুলুম, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই ইসলামের শিা। ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম থেকে জামায়াত কখনো সরে যাবে না।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের কার্যালয়ের শহীদ মাওলানা নিজামী মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জুলাই গণ-অভ্যুত্থানের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, যারা নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক দল দাবি করে, তাদের অবশ্যই গণ-অভ্যুত্থানের রায় বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। সরকার যদি জনগণের এই রায় বাস্তবায়ন না করে, তাহলে সেই সরকারকেও জনগণ গ্রহণ করবে না। তিনি বলেন, জামায়াতের নীতি ছিল, ভালো কাজে সহযোগিতা করা এবং খারাপ কাজে বিরোধিতা করা। সেই নীতির আলোকে সংসদে সমর্থনও দিয়েছে, আবার প্রয়োজনে ওয়াকআউট কর্মসূচিও পালন করেছে সংগঠনটি।
তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাজেটে জাকাতের বিষয়টি গুরুত্ব পায়নি। অথচ সুষ্ঠুভাবে জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা গেলে বিপুল অর্থনৈতিক সমতা সৃষ্টি হতো, যা দেশের বাজেট ঘাটতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, দেশের মানুষ জান দেবে, তবুও জুলাইকে বিসর্জন দেবে না। জুলাইয়ের বিরুদ্ধে দেশী- বিদেশী সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। জুলাইকে আঁকড়ে ধরে এর ল্য ও আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের মানুষের প্রত্যাশিত পরিবর্তন নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও আতাউর রহমান সরকার।
একই দিন সকালে শহীদ মীর মুগ্ধের কবর জিয়ারত করেন ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জুলাই শহীদদের স্বপ্ন ছিল সব েেত্র ইনসাফসহ দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। কিন্তু শহীদদের রক্তের সাথে বেঈমানী করে সরকার জুলাই চেতনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নানাবিধ টালবাহানা শুরু করেছে। তারা সংবিধান সংশোধন নিয়ে একটি কমিটি গঠন করলেও জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারকে পুরোপুরি অবজ্ঞা করে চলেছে, যা তাদের জন্যই হবে আত্মঘাতী। তিনি শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের কার্যকর পদপে গ্রহণ করতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সরকারকে এর পরিণাম ভোগ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান, উত্তরা পশ্চিম থানা জামায়াতের আমির মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানা আামর গাজী মনির হোসাইন, নায়েবে আমির কামরুল হাসান, ৫৩নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান ও শহীদ মুগ্ধের বন্ধু আশিকুর রহমান নাঈম প্রমুখ।



