ফিলিপাইনে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৫

Printed Edition

আনাদোলু

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হানা স্মরণকালের অন্যতম শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া বহুতল ভবন এবং ভূমিধসে চাপা পড়া এলাকাগুলো থেকে নতুন করে বেশ কিছু লাশ উদ্ধারের পর এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় এবং হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

৭ দশমিক ৮ মাত্রার এই তীব্র ভূকম্পনে দক্ষিণ ফিলিপাইনের একটি বিশাল অঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।