পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা বাজার বণিক সমিতির ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সায়েম স্টোরের স্বত্বাধিকারী মো: হাকিম মিয়াকে সভাপতি এবং বিসমিল্লাহ স্টিল অ্যান্ড ফার্নিচারের স্বত্বাধিকারী মো: আরিফুল ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
গত ১ জুন বরাটিয়া চৌরাস্তা বাজারের ব্যবসায়ীদের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী পাঁচ বছরের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি অনুমোদন করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রিফাত জাহান।
কমিটির নেতারা জানিয়েছেন, বরাটিয়া চৌরাস্তা বাজারের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ ছাড়া বাজারের সার্বিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তারা।



