নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০২৫ সালের থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্টগার্ড প্রায় ১৫০ কোটি ৪১ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে। এ ছাড়া ডাকাত ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০৩টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ৩৮০টি দেশীয় অস্ত্র, ৪ হাজার ৬৬৮ রাউন্ড তাজা গোলা ও ৩৭০ রাউন্ড ফাঁকা গোলা উদ্ধার করা হয়। এসব অভিযানে ১ হাজার ৫২৭ জন সন্ত্রাসী, ডাকাত, বনদস্যু ও অন্যান্য অবৈধ কাজে জড়িত ব্যক্তি এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়। একই সাথে মানব পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা ২৯৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
এ ছাড়া প্রায় ১৯৪ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৩৮ লাখ ৯২ হাজার পিস ইয়াবা, ৬৯ লাখ টাকা মূল্যের ২৩০ কেজি গাঁজা, ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের ৩ হাজার ২৭৩ বোতল বিয়ার ও হুইস্কি, ১৫ কোটি টাকা মূল্যের ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ লাখ শলাকা অবৈধ সিগারেট ও ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ২৬ হাজার লিটার বাংলা মদসহ ৬৭০ জন মাদককারবারিকে আটক করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, দেশের বন্দরগুলোর সার্বিক সুরক্ষা নিশ্চিতে কোস্টগার্ডের ধারাবাহিক সাঁড়াশি অভিযানের ফলে বহিঃনোঙর অঞ্চলে দস্যুতা শূন্যের কোঠায় নেমে এসেছে এবং দেশের সমুদ্র বন্দরের রেটিং পূর্বের তুলনায় বহুলাংশে উন্নত হয়েছে। পাশাপাশি জাহাজে প্রতিটি অগ্নিদুর্ঘটনায় বাংলাদেশ কোস্টগার্ড ‘ফার্স্ট রেস্পন্ডার’ হিসেবে সফলভাবে অগ্নি নির্বাপণ এবং উপকূলকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করে। উন্নত প্রশিক্ষণে প্রশিক্ষিত এই বাহিনীর অসাধারণ সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (ওগঙ) হতে মর্যাদাপূর্ণ (খবঃঃবৎ ঙভ ঈড়সসবহফধঃরড়হ) লাভ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
একই সময় মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অভিযান চালিয়ে প্রায় ১৭ হাজার ১৫২ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৬০ হাজার কেজি জাটকা, ৯০ কোটি ৮৮ লাখ পিস রেণু পোনা, ১ লাখ ৭৪ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি, ২৫৩ কোটি ২৯ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫ লাখ ২৮ হাজার মিটার বেহুন্দি জাল ও ৬৮ কোটি মিটার অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় প্রতিটি কোস্টগার্ড সদস্যের প্রচেষ্টা এবং দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড রৌপ্য পদক-২০২৫ অর্জন করেছে। প্রসঙ্গত, মাত্র ৭০০ কোটি টাকার বার্ষিক বাজেটের বিপরীতে কোস্টগার্ডের গত এক বছরের সাফল্য প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকা।



