টিউলিপ সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

Printed Edition

আদালত প্রতিবেদক

মতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুর্নীতির মামলায় গ্রেফতারের ল্েয ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো: সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর পলাতক আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, মতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে একটি ফ্যাট গ্রহণের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ফ্যাটটির দখল বুঝে নেয়া হয়।

তদন্তের বরাতে আরো উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট প্রকল্পে গুরুতর অনিয়ম থাকায় হস্তান্তরযোগ্য না হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর আত্মীয় ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রভাব খাটিয়ে রাজউকের আইন কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করা হয়। এর মাধ্যমে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে আমমোক্তার অনুমোদন ও ফ্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ফ্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড নং ৭১, গুলশান- ওই ফ্যাটটি বিনামূল্যে গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

দুদক আরো জানায়, মামলা দায়েরের আগেই আসামি দেশত্যাগ করেছেন এবং প্রমাণ নষ্টের আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে গ্রেফতারের স্বার্থে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।