গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

Printed Edition

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাজারে আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

স্থানীয়রা জানান, নুর মিয়ার মুদি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই আগুন নেভানোর কাজে অংশ নেয়া বাবুল মোল্যা দোকানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। এতে প্রায় ১২ লাখ টাকার তি হয়েছে।