আজ মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ মানববন্ধন করবে ১১ দলীয় ঐক্য। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচারের দাবিতে বেলা ২টায় এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করবেন।