নোয়াব-এর সদস্য হলেন আরশাদ হোসেন

Printed Edition

দ্য নিউ নেশন-এর ম্যানেজিং এডিটর ও ডিরেক্টর এবং ব্যারিস্টার মইনুল হোসেনের ছেলে আরশাদ হোসেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই সদস্যপদ দেয়া হয়।

আরশাদ হোসেন এই সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি সংগঠনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী নতুন সদস্যদের স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে সবার মধ্যে ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।