চকরিয়ায় বন্যাদুর্গত পরিবারে চট্টগ্রাম মানসিক হসপিটালের ত্রাণ বিতরণ

Printed Edition

চট্টগ্রাম মানসিক হসপিটাল লিমিটেডের আয়োজনে ১৪ জুলাই চকরিয়ার বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ কলিম উল্লাহর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মোহাম্মদী হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালি, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, চট্টগ্রাম মানসিক হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর মো: সিদ্দিকুর রহমান, ডিরেক্টর এ এম সাইফুদ্দিন ভূঁইয়া, ডাক্তার মোহাম্মদ নুরুল্লাহ, মোহাম্মদ ফাহিম উদ্দিন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর প্রমূখ। বিজ্ঞপ্তি।