সাইফান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

Printed Edition
সাইফান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে
সাইফান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

লাকসামের সাইফান ইসলাম ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে উপজেলার বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।

সাইফান কুমিল্লার নাঙ্গলকোট পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম খানের একমাত্র ছেলে সন্তান। তার মা সাবিনা আক্তার সুমি লাকসাম উপজেলার বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। সে উপজেলায় আজগরা ইউনিয়নের নাওটি গ্রামের মাস্টার ইয়াছিন খানের নাতি। বর্তমানে সে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত।

সাইফান ভবিষ্যতে ডাক্তার হতে আগ্রহী। সাফল্যের জন্য সে শিক্ষক ও পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে আরো ভাল ফলাফলের জন্য সে সবার দোয়া প্রার্থী। লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা।