অ্যাক্সিওস
ব্যস্ত জীবন আর হাড়ভাঙা খাটুনির ‘হাসল কালচার’ শেষ হয়ে যায়নি। তবে অবিরাম কাজের পর শরীর ও মনের যে দফারফা হয়েছে, এখন তা মেরামতের জন্য দেদার টাকা খরচ করছেন ক্লান্ত মার্কিনিরা। বিশ্রাম, দীর্ঘায়ু ও ফিটনেস এখন সেখানে নতুন আভিজাত্যের প্রতীক। ব্যয়বহুল জিম মেম্বারশিপ কিংবা মেডিটেশন অ্যাপের গণ্ডি পেরিয়ে ভালো একটু ঘুমের জন্য মানুষ এখন লাখ লাখ টাকা খরচ করে ছুটছেন ‘স্লিপ রিট্রিট’, ‘এক্সিকিউটিভ ফাংশন কোচ’ কিংবা ‘লঞ্জিভিটি’ (দীর্ঘায়ু) চিকিৎসকদের পেছনে।
ভক্স এই প্রবণতাকে ক্লান্তি নিরাময়ের (বার্নআউট ইকোনমি) অর্থনীতি বলে আখ্যা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যে সমস্যার সমাধান করতে পারেনি আর থেরাপি যেখানে কভার করে না, তা সামাল দিতেই এখন চড়ামূল্যে কোচ নিয়োগ করা হচ্ছে।



