মোহাম্মদ জয়নাল আবেদীন
সহকারী অধ্যাপক
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায়: অংশীদারি ব্যবসায়ের হিসাব’ থেকে আরো ৫টি এবং ‘তৃতীয় অধ্যায়: নগদ প্রবাহ বিবরণী’ থেকে ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
দ্বিতীয় অধ্যায়: অংশীদারি ব্যবসায়ের হিসাব
১। ক, খ ও গ একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। তাদের লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত ৫ : ৩ : ১। খ এককভাবে গ-কে এ মর্মে নিশ্চয়তা দেয় যে, গ প্রতি বছর কমপক্ষে ২০,০০০ টাকা মুনাফা পাবে। ওই সংশ্লিষ্ট হিসাবকালে ব্যবসায়ের মুনাফা ১,৬২,০০০ টাকা হলে খ-এর প্রাপ্য মুনাফার পরিমাণ কত টাকা।
ক) ১৮,০০০ টাকা
খ) ২০,০০০ টাকা
গ) ৫২,০০০ টাকা
ঘ) ৫৪,০০০ টাকা
২। আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন-
ক) বাধ্যতামূলক
খ) বাধ্যতামূলক নয়
গ) চুক্তি সাপেক্ষ
ঘ) শর্ত সাপেক্ষ
৩। অংশীদারি কারবারে ক্ষেত্রে প্রত্যেক মাসের শেষ তারিখে নগদ উত্তোলন করলে কত মাসের সুদ ধরতে হয়?
ক) ৫ মাসের
খ) ৫.৫ মাসের
গ) ৬.৫ মাসের
ঘ) ১২ মাসের
৪। প্রতীক একজন ব্যবসায়ের অংশীদার হিসেবে ১০% কমিশন পাবেন। সেই কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার ওপর কত টাকা হারে তা প্রদত্ত হবে?
ক) ১১০ টাকায় ১০ টাকা হারে
খ) ১০০ টাকায় ১০ টাকা হরে
গ) ৯০ টাকায় ১০ টাকা হারে
ঘ) ১০০ টাকায় ৯০ টাকা হারে
৫। ক, খ ও গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ক ও খ-এর বাৎসরিক বেতন যথাক্রমে ২০,০০০ ও ১০,০০০ টাকা। বেতন চার্জ করার আগে নিট লাভের পরিমাণ ১,৪০,০০০ টাকা। তারা ৩ : ২ : ১ অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে নেয়। বণ্টনযোগ্য লাভের পরিমাণ কত?
ক) ১,১০,০০০ টাকা
খ) ১,২০,০০০ টাকা
গ) ১,৩০,০০০ টাকা
ঘ) ১,৪০,০০০ টাকা
উত্তর : ১. গ, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. ক।
তৃতীয় অধ্যায়: নগদ প্রবাহ বিবরণী
১। নগদ অর্থের আগমন ও নির্গমন সংক্রান্ত বিবরণীকে কী বলা হয়?
ক) নগদ প্রদান বিবরণী খ) নগদ প্রবাহ বিবরণী
গ) আয় বিবরণী
ঘ) ব্যয় বিবরণী
২। কীসের অভাবে একটি প্রতিষ্ঠান তারল্য সংকটে পড়ে থাকে?
ক) কার্যকরী বাজেটের অভাবে
খ) মূলধনের অভাবে
গ) সঠিক ব্যবস্থাপনার অভাবে
ঘ) সঠিক নগদ ব্যবস্থাপনার অভাবে
৩। ব্যবসায় কখন নগদ অর্থ বৃদ্ধি পায়?
ক) স্থায়ী সম্পদে কেনায়
খ) আয়কর প্রদানে
গ) ঋণপত্র ইস্যুতে
ঘ) লভ্যাংশ ঘোষণায়
উত্তর : ১. খ, ২. ঘ, ৩. গ।
তৃতীয় অধ্যায়: নগদ প্রবাহ বিবরণী
৪। প্রতিষ্ঠানের নগদ লেনদেনের প্রভাবে নগদ অর্থের যে হ্রাস-বৃদ্ধি ঘটে তাকে কী বলে?
ক) নগদ প্রবাহ খ) নগদ প্রবাহ বিবরণী
গ) নগদ প্রদান ঘ) নগদ সমতুল্য
৫। নগদ প্রবাহ বিবরণী তৈরির জন্য বিশদ আয় বিবরণীর দফাগুলোকে কী হিসেবে বিবেচনা করা হয়?
ক) বকেয় আয় খ) বকেয়া ভিত্তি
গ) অগ্রিম আয় ঘ) অগ্রিম জমা
৬। কোম্পানির আর্থিক দায়দেনা পরিশোধের ক্ষমতা যাচাই করা যায় কোন মাধ্যমে?
ক) নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে
খ) বিশদ আয় বিবরণীর মাধ্যমে
গ) ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে
ঘ) নগদান হিসাবের মাধ্যমে
উত্তর: ১. খ, ২. ঘ, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. ক।



