ক্রীড়া প্রতিবেদক
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবলে ঢাকা কটন মিল আদর্শ উচ্চবিদ্যালয়ের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণীর ‘ক’ শাখা। ফাইনালে গতকাল তারা টাইব্রেকারে হারিয়েছে অষ্টম শ্রেণী ‘ক’ শাখাকে। নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর স্পট কিকের প্রথম পাঁচ শটের তিনটি করে দুই দলই জালের দেখা পায়। পরে তিন শটের একটিতে দশম শ্রেণী জালের দেখা পেলেও অষ্টম শ্রেণীর ফুটবলাররা গোল করতে ব্যর্থ হন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসিম সিকদার ও প্রধান শিক্ষক আহসান উল কবির।



