ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মতবিনিময় সভা আজ

Printed Edition

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও বিভিন্ন দফতর সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় অধিদফতরের সভাকক্ষে (টিসিবি ভবন, লিফট-৭, ১ কাওরান বাজার, ঢাকা) একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো: জহিরুল ইসলাম। বিজ্ঞপ্তি।