প্রত্যাশিত জয় আবাহনী ও মোহামেডানের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে আসা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের খেলায় জিতেছে আবাহনী ও মোহামেডান। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবাহনী পেয়েছে ১৬৬ রানের বড় জয় এবং মোহাম্মদ নাঈমের সেঞ্চুরির পর মৃত্যুঞ্জয় চৌধুরীর পাঁচ উইকেটে রূপগঞ্জ টাইগার্সকে ২০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান। তিন ম্যাচে এটি আবাহনীর প্রথম জয়। পয়েন্ট তালিকায় অবস্থান ৭ নম্বরে। আর তিন ম্যাচের তিনটিতেই জিতে শীর্ষে মোহামেডান। রান রেটে পিছিয়ে থাকায় ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে প্রাইম ব্যাংক।