টিভিতে বিশ্বকাপ দেখার অনিশ্চয়তার অবসান

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তার অবসান হয়েছে বাংলাদেশে। টুর্নামেন্টের সব ম্যাচই দেখাবে বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টস। ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব অর্জন করেছে এই তিন টেলিভিশন চ্যানেলের একটি কনসোর্টিয়াম। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এ সমস্যার সমাধানে ভূমিকা রাখেন।